কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লুইস এনরিকের দল। টানা চার ম্যাচে জয় এবং চেলসি ও লিভারপুলের বিপক্ষে শেষ দুই রাউন্ডে ১২ গোল করে রীতিমতো উড়ছে তারা।
রিয়াল মাদ্রিদের কঠিন চ্যালেঞ্জ রুখে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাভারিয়ানরা। দলটির আক্রমণের মূল ভরসা হয়ে আছেন ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেইন।
ম্যাচের আগে দুই দলেই রয়েছে চোট আর নিষেধাজ্ঞার খবর:
দিজিরে দুয়ে ও নুনো মেন্দেস চোট কাটিয়ে দলে ফিরলেও দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য ভিতিনিয়ার খেলা নিয়ে এখনো সংশয় রয়েছে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারবেন না। ইনজুরির কারণে দলে নেই সার্জ গ্ন্যাব্রি, টম বিশফ ও স্টিভেন উলরাইখ। তবে স্বস্তির খবর হলো, দলে ফিরছেন জশুয়া কিমিখ ও দায়ো উপামেকানো।
আজকের ম্যাচটি পিএসজির জন্য ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ:
আজ জিতলে চ্যাম্পিয়নস লিগে ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করবে পিএসজি। ফরাসি কোনো ক্লাব হিসেবে এটি হবে প্রথম নজির।
মজার ব্যাপার হলো, এই প্রতিযোগিতায় পিএসজির প্রথম জয়টিও এসেছিল এই বায়ার্ন মিউনিখের বিপক্ষেই। সর্বশেষ ক্লাব বিশ্বকাপেও এনরিকের দল বায়ার্নকে ২-০ ব্যবধানে হারিয়েছিল।








