Search
Close this search box.

রিয়াল মাদ্রিদে বড় ধাক্কা: ইনজুরিতে মৌসুম শেষ হতে পারে এমবাপ্পের

অহনা

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ড্রয়ের বিষাদের মাঝেই রিয়াল মাদ্রিদ শিবিরে আছড়ে পড়ল বড় দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে চলতি মৌসুমে মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চলতি মৌসুমের বাকি অংশে এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

রয়টার্সের প্রতিবেদন এবং রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বিবৃতি এই শঙ্কাকে আরও জোরালো করেছে।

বেতিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। গতকাল সোমবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়:

“আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস (Semitendinosus) পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার প্রক্রিয়ার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।”

ক্লাব সরাসরি কোনো সময়সীমা উল্লেখ না করলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, মৌসুমের এই পর্যায়ে এমন চোট সেরে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত লড়াইয়ের আগে এমবাপ্পের এই অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্নে বড় আঘাত। তবে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এমবাপ্পের অভাব রিয়াল মাদ্রিদের স্কোরিং লাইনে বড় শূন্যতা তৈরি করবে। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ এই সময়ে চোটের মিছিল কার্লো আনচেলত্তির দলের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। দুর্বল বেতিসের সঙ্গে পয়েন্ট হারানোর পর এমবাপ্পেকে হারানো দলটির জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ