Search
Close this search box.

তপ্ত গরমে তরমুজ—স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রাকৃতিক সমাধান

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধের প্রসঙ্গে “হরমুজ প্রণালী” নামটি এখন অনেকের কাছেই পরিচিত। তবে এখানে আলোচনায় রয়েছে ভিন্ন এক “প্রণালী”—তরমুজ প্রণালী। গ্রীষ্মের তীব্র দাবদাহে এই রসালো ফল শুধু তৃষ্ণা মেটায় না, শরীর ও ত্বকের যত্নেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বৈশাখের গরমে এক ফালি ঠান্ডা তরমুজ যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। পানিতে ভরপুর এই ফল শরীরকে হাইড্রেট রাখে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তরমুজে রয়েছে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

শুধু খাওয়ার জন্যই নয়, তরমুজ রূপচর্চার ক্ষেত্রেও বেশ জনপ্রিয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তরমুজের রস প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় সতেজ ও উজ্জ্বল। তরমুজের রস দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে এবং রোদে পোড়া ভাবও কিছুটা হালকা হয়।

এছাড়া তরমুজ হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং শরীরের অতিরিক্ত তাপ কমাতে কার্যকর। গরমে যারা সহজেই ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য তরমুজ হতে পারে সহজ ও প্রাকৃতিক সমাধান।

তরমুজের মৌসুমে তাই শুধু ফল হিসেবে নয়, দৈনন্দিন যত্নের অংশ হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। গরমের দিনে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা—সবক্ষেত্রেই তরমুজ এক অনন্য উপকারী ফল।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ