-
শুরু: শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) সকাল ৭টা।
-
শেষ: শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সকাল ৭টা। টানা ২৪ ঘণ্টা এই সরবরাহ বন্ধ থাকবে।
আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকাসহ বিশাল একটি অঞ্চলে সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এলাকাগুলো হলো:
সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর, চন্দ্রা, শ্রীপুর, কাশিমপুর, জিরাবো ও আশুলিয়া। ঢাকা ইপিজেড, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট।
সাভার রেডিও কলোনি, ব্যাংক টাউন, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, কাঠগড়া, গাজীরচট, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর।মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লেখিত এলাকাগুলো ছাড়া এর আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও এই ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ (Low Pressure) বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।








