Search
Close this search box.

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী?

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার দ্বিতীয় দফা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি না হওয়ার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর মতবিরোধ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দীর্ঘ সময় ধরে জনসমক্ষে না আসায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তে গতি আসছে না বলে মনে করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার দাবি, নেতৃত্বের অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ইরানের অবস্থানকে দুর্বল ও অস্পষ্ট করে তুলেছে, যা আলোচনার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত। ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে বিপুল পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও সম্পূর্ণ ভিন্ন।

বিশ্লেষকরা বলছেন, নেতৃত্ব কাঠামোতে স্পষ্টতা না আসা এবং পারমাণবিক ইস্যুতে আস্থার সংকট—এই দুই কারণেই আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনার নতুন প্রচেষ্টা চললেও, স্থায়ী অগ্রগতি নির্ভর করছে ইরানের নীতিগত সিদ্ধান্ত ও নেতৃত্বের স্পষ্ট অবস্থানের ওপর।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ