Search
Close this search box.

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আ`হত অন্তত ১০

হাবিবা

ছবিঃ সংগৃহীত

 

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে নান্দাইল উপজেলার মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী এমকে সুপার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ