গরমে যখন ভারী খাবার খাওয়ার রুচি থাকে না, তখন সাবুদানা হতে পারে সেরা খাবার:
সাবুদানা অত্যন্ত হালকা এবং সহজে হজম হয়। এটি পেটে কোনো ভারভাব তৈরি করে না।এটি পেট ঠান্ডা রাখে এবং খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে, তাদের জন্য এটি বেশ নিরাপদ।
গরমকালে ক্লান্তি ও অবসাদ একটি সাধারণ সমস্যা। সাবুদানায় থাকা কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি জোগায়।
ভারী খাবারের মতো এটি শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করে না, তাই গরমের দুপুরে এনার্জি পেতে এটি বেশ কার্যকর।যারা গ্লুটেন সংবেদনশীলতায় ভোগেন বা গ্লুটেনমুক্ত খাবার খুঁজছেন, তাদের জন্য সাবুদানা সম্পূর্ণ নিরাপদ।
সাবুদানার অনেক গুণ থাকলেও কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি:
সাবুদানায় ক্যালরির পরিমাণ কিছুটা বেশি, তাই অতিরিক্ত খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। পরিমিত খাওয়া এবং সাথে প্রচুর সবজি যুক্ত করা ভালো।
খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত। এতে এটি নরম হয় এবং হজম করতে সুবিধা হয়। খিচুড়ি বা শরবত হিসেবে এটি খাওয়া সবচেয়ে জনপ্রিয়।








