Search
Close this search box.

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর তালিকা জমা দিল জামায়াত জোট

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নিজেদের নির্ধারিত আসনে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

জোটের পক্ষ থেকে মোট ১৩ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং শরিক দলগুলো থেকে বাকি প্রার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

জামায়াত মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিরাও তালিকায় রয়েছেন।

তালিকায় আরও রয়েছেন জুলাই আন্দোলনে নিহত এক শিশুর মা রোকেয়া বেগম, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রতীকী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে বিশ্লেষকদের মন্তব্য।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে আজ। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বড় দলগুলোর মধ্যে আসন বণ্টন আগেই নির্ধারিত হওয়ায় অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ