জানা গেছে, মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বস্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন টেক্সটাইল প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে দায়িত্ব পালন। বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
তার স্বামী একজন চিকিৎসক, যিনি একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
দলীয় সূত্রে বলা হয়েছে, পেশাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।








