Search
Close this search box.

বিবাহবার্ষিকীর রোমান্টিকতা শেষে হাসপাতালে আলিয়া: বাড়ছে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন

অহনা

বলিউডের অন্যতম প্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করে দেশে ফিরেছেন তাঁরা। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছিলেন আলিয়া। তবে দেশে ফিরতেই এক ভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

মুম্বাইয়ের বিখ্যাত হিন্দুজা হাসপাতালের বাইরে সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া ভাট। আর এই হাসপাতাল সফর ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক এবং চুলে ছিল কিছুটা এলোমেলো ভাব। তবে মুখে ছিল স্বাভাবিক হাসি।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে—আলিয়া কি তবে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন? বিশেষ করে ঢিলেঢালা পোশাক পরায় অনেকেই এই ধারণাকে আরও জোরালো মনে করছেন।

কাকতালীয়ভাবে, এদিনই দক্ষিণ ভারতীয় মেগা প্রজেক্টের খবর ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় অনেকেই দুই অভিনেত্রীর প্রসঙ্গ টেনে তুলনা শুরু করেছেন। তবে বিষয়টি নিছক নিয়মিত চেকআপ নাকি পরিবারের অন্য কারো অসুস্থতা—তা নিয়ে রণবীর বা আলিয়া এখনো মুখ খোলেননি।

হাসপাতাল সফর নিয়ে জল্পনা থাকলেও আলিয়ার হাতে রয়েছে বিগ বাজেটের একাধিক কাজ:

সঞ্জয় লীলা বনসালীর এই মেগা প্রজেক্টে তিনি অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে।আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়ার নতুন স্পাই-থ্রিলার সিনেমা ‘আলফা’।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ