Search
Close this search box.

আলমডাঙ্গায় অবৈধ ডিজেল মজুতে কারাদণ্ড ও জরিমানা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কৃষি বিভাগের কর্মকর্তারা অনুসন্ধান চালান। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শরিফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি মজুতের অপরাধে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজার অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ