এরপর থেকেই শিক্ষার্থীরা দল ভাগ করে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরিতে অংশ নেয়। তারা মাছ, পাখি, হাতপাখা, একতারা, ঘুড়ি, লাঙল, কাকতাড়ুয়া এবং আরও নানা প্রতীক তৈরি করেছে।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো একটি বড় রঙিন পালকি, যা কাঠামো তৈরি করে পরে রং করা হয়েছে। ফুল, পাখি ও বিভিন্ন রঙের নকশায় সাজানো এই পালকি শিক্ষার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা হিসেবে এসেছে।
শিক্ষার্থীরা জানায়, এই আয়োজনের মাধ্যমে তারা শুধু চিত্রাঙ্কন নয়, বরং শিল্পের বিভিন্ন নতুন মাধ্যম সম্পর্কে হাতে-কলমে শিখতে পারছে।
পহেলা বৈশাখের দিন ভোরে গহীনপুর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে আবার গহীনপুরে শেষ হবে।








