ভিডিওতে দেখা যায়, দর্শকরা ‘হানিয়া, হানিয়া’ বলে চিৎকার করছেন এবং আসিম ও হানিয়া—উভয়কেই বেশ হাসিখুশি ও স্বাভাবিক দেখাচ্ছে।
কনসার্টে নিজেকে আড়ালে রাখার চেষ্টা করেছিলেন হানিয়া আমির। তবে তাঁর ছদ্মবেশই যেন কৌতূহল আরও বাড়িয়ে দেয়:নিজেকে লুকিয়ে রাখতে হানিয়া যে রুমাল দিয়ে মুখ ঢেকেছিলেন, তাতে বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ভক্তরা ঠিকই তাঁকে চিনে ফেলেন এবং সামাজিক মাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আসিম আজহারের আগের বাগদান ভেঙে যাওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।ভক্তদের একাংশের মতে, তাঁদের এই ঘনিষ্ঠতা পুরনো সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত। আবার কেউ কেউ একে নিছক ‘সুস্থ বন্ধুত্ব’ হিসেবে দেখছেন। এত জল্পনা-কল্পনার মাঝেও এখন পর্যন্ত আসিম বা হানিয়া—কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।







