রাবি শিক্ষার্থীদের জন্য তৈরি এই এটিএম কার্ডে আধুনিক ব্যাংকিংয়ের সব ধরণের সুবিধা যুক্ত করা হয়েছে:এই কার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন হবে সম্পূর্ণ চার্জমুক্ত। এমনকি ডেবিট কার্ডের বার্ষিক ফি-ও শিক্ষার্থীদের জন্য পুরোপুরি ফ্রি রাখা হয়েছে।
কার্ডটি ডুয়েল কারেন্সি সাপোর্টেড। ফলে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (BDT ও USD উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফি প্রদানের মতো কাজগুলো সহজেই করা যাবে।
কার্ডটি পেতে কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। যেসব শিক্ষার্থীর আগে থেকেই স্টুডেন্ট একাউন্ট বা কার্ড রয়েছে, তারাও চাইলে এই নতুন কাস্টমাইজড কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কার্ডটিতে বিশেষ কিছু সেবা যুক্ত করা হয়েছে:
বিদেশে অবস্থানরত আত্মীয়দের কাছ থেকে অর্থ গ্রহণ এবং দেশের বাইরে চিকিৎসা খরচ পরিশোধের সুবিধা।হজ ও ওমরাহ পালনের সময় সৌদি আরবে এই কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন ও পেমেন্ট করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ উচ্চশিক্ষার বিভিন্ন কাজে এটি বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
রাকসু এজিএস জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসে বুথ স্থাপন করে কার্ড বিতরণ করা হবে। তবে কোনো শিক্ষার্থী চাইলে ইসলামী ব্যাংকের রাজশাহীর আলুপট্টি শাখা থেকেও এই কার্ড সংগ্রহ করতে পারবেন।






