স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জলিল খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার বিকেলে মাদকের টাকা জোগাড় করতে না পেরে তিনি ঘরের টিনের বেড়া খুলে ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তির পরিবারে স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে। ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ঘরের টিন খুলে ভাঁজ করে মাথায় নিয়ে বাজারের দিকে যাচ্ছেন।
স্থানীয় একটি মাদকবিরোধী সংগঠনের নেতারা জানিয়েছেন, তাকে বহুবার মাদক ছাড়তে পরামর্শ দেওয়া হলেও তিনি তা শোনেননি। তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।







