বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হলেও ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকায়।
এর আগে, বুধবার (২৯ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল স্বর্ণের দাম।
স্বর্ণের দামে এই ধারাবাহিক ওঠানামা দেশের জুয়েলারি বাজারে অস্থিরতা তৈরি করলেও সাম্প্রতিক এই কমতি ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







