ঘটনার পরপরই অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাকে অধিবেশনকক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখেন।
জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের খোঁজ-খবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটি সংসদের ভেতরে এক মানবিক পরিবেশের সৃষ্টি করে, যেখানে দল-মত নির্বিশেষে একজন অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত দেখা যায়।








