অতিরিক্ত খরচের বোঝা কমাতে শহরের পাঁচটি প্রধান এলাকায় বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হবে। নির্ধারিত ভেন্যুগুলো হলো:
-
ম্যানহাটান: রকফেলার সেন্টার।
-
কুইন্স: বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার।
-
ব্রুকলিন: ব্রুকলিন ব্রিজ পার্ক।
-
ব্রঙ্কস: ইয়াঙ্কি স্টেডিয়ামের আশপাশের এলাকা।
-
স্টেটেন আইল্যান্ড: একটি জনপ্রিয় বেসবল স্টেডিয়াম।
বিনামূল্যে ফ্যান জোনের পাশাপাশি নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে একটি বিশেষ ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ভেন্যুতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ ডলার, যা মূল ম্যাচের টিকিটের তুলনায় অত্যন্ত নগণ্য।
২০২৬ বিশ্বকাপের ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে সেখানে যাতায়াত ব্যয়বহুল হওয়ায় এবং টিকিটের আকাশচুম্বী দামের কারণে অনেক সাধারণ দর্শক স্টেডিয়ামে যেতে পারছেন না। শহর কর্তৃপক্ষের এই ‘ফ্যান জোন’ উদ্যোগটি মূলত সেই দর্শকদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে, যাতে তাঁরা বিনা খরচে বিশ্বকাপের আমেজ উপভোগ করতে পারেন।








