ফিফার উচিত রাজনীতিতে জড়িয়ে পড়া এড়াতে ‘ফিফা শান্তি পুরস্কার’ পুরোপুরি বাতিল করা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাজ খেলা পরিচালনা করা, ভূ-রাজনৈতিক পুরস্কার দেওয়া নয়। লিসে ক্লেভনেস পরামর্শ দিয়েছেন যে, শান্তি পুরস্কার প্রদানের মতো স্পর্শকাতর দায়িত্ব অসলোর নোবেল ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠিত ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দেওয়া উচিত।
গেল বছরের ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের মঞ্চে বিশ্বকে চমকে দিয়ে নতুন এই পুরস্কারের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করা হয়। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ফুটবলের মঞ্চে এমন পুরস্কার দেওয়ায় ফিফা সভাপতির নিরপেক্ষতা নিয়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্ত ও মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে।
লিসে ক্লেভনেস এর আগেও ফিফার কাতার বিশ্বকাপ আয়োজন এবং মানবাধিকার ইস্যু নিয়ে সাহসের সাথে কথা বলে আলোচনায় এসেছিলেন। এবারও নরওয়ের এই সরাসরি অবস্থান জিয়ান্নি ইনফান্তিনোকে বেশ চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। অনেক ইউরোপীয় দেশই নরওয়ের এই দাবির প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছে।








