Search
Close this search box.

সৌদিতে পৌঁছেছেন ৩৭ হাজার হজযাত্রী: এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু

অহনা

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) হজ্জ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের মোট ৯২টি ফ্লাইটে তাঁরা সৌদিতে পৌঁছান।

হজ্জ হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরব পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সংখ্যা নিম্নরূপ:

  • সরকারি ব্যবস্থাপনা: ৩ হাজার ২৮৪ জন।

  • বেসরকারি ব্যবস্থাপনা: ৩৩ হাজার ৭১২ জন।

  • ফ্লাইট সংখ্যা: মোট ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি।

হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা সবাই পুরুষ।

গত ২৭ এপ্রিল আবদুল হাই (৬১) নামে এক হজযাত্রী মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকায়।

গত ১৮ এপ্রিল থেকে এ বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী ২১ মে হজ্জযাত্রার ফ্লাইট পরিচালনা শেষ হবে।হজ্জ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ৩০ জুন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হতে পারে।

এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালন করতে যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ