নিজের স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত এই অভিনেতা সামাজিক মাধ্যমে রাঘব চাড্ডার দলবদল প্রসঙ্গে একটি মিম শেয়ার করেন। মিমটিতে পুলিশ বাহিনীর নৈতিকতা নিয়ে কটাক্ষের পাশাপাশি দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ টেনে একটি বিতর্কিত বার্তা দেওয়া হয়। পোস্টটির ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন, ‘শুধু জিজ্ঞাসা করছি’।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একটি বড় অংশ মিমটিকে কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। অনেকেই মনে করছেন, একজন প্যান-ইন্ডিয়া পরিচিত অভিনেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। আবার কেউ কেউ দাবি করেছেন, রাজনৈতিক হতাশা থেকেই এমন পোস্ট দিয়েছেন তিনি।
এদিকে রাঘব চাড্ডার দলবদল ইস্যুতে মুখ খুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি রাজনীতিকে ‘সবচেয়ে বড় প্রতারক’ হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআইয়ের তদন্তের চাপ থেকেই এই দলবদলের সিদ্ধান্ত আসতে পারে।
সব মিলিয়ে, রাঘব চাড্ডার রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে ভারতজুড়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা, যার রেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তর্ক-বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে এখন অভিনেতা প্রকাশ রাজ।








