Search
Close this search box.

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি, চোটেই বদলে যায় জীবনের পথ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। ধুলোবালি মাখা মাঠেই কেটেছে তার শৈশব ও কৈশোর, যেখানে ড্রিবলিং আর গোল করাই ছিল তার সবচেয়ে বড় আগ্রহ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের সেই শৈশবের কথা তুলে ধরেন নোরা। তিনি জানান, মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার ফুটবল খেলার স্বপ্ন থেমে যায়। এই ঘটনাকে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হিসেবে উল্লেখ করেন।

তবে ফুটবলের স্বপ্ন ভেঙে গেলেও সেই সময়ের সংগ্রাম তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। পরে সেই দৃঢ়তা তাকে বিনোদন জগতে সফল হতে সাহায্য করেছে বলে মনে করেন এই তারকা।

নোরার বলিউড যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। এরপর দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় গানে পারফর্ম করে তিনি ব্যাপক পরিচিতি পান। বিশেষ করে ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-এর মতো সিনেমায় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে তার পারফরম্যান্স ব্যাপক সাড়া ফেলে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময়ের জন্য ছিল বড় রেকর্ড।

ফুটবলার না হলেও নোরা এখন নিয়মিত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টেও অংশ নেন। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং-এ কণ্ঠ দিয়েছেন তিনি।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ