Search
Close this search box.

চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্ব পালনকালে তারা বেতার বার্তার মাধ্যমে জানতে পারে যে, পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একাধিক ধারায় মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ