Search
Close this search box.

সোমবার যশোরে প্রধানমন্ত্রীর সফর, খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সোমবার (২৭ এপ্রিল) যশোরে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর জেলায় তার প্রথম সরকারি সফর।

সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে যশোর বিমানবন্দরে পৌঁছে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

পরে তিনি যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর পৌনে দুইশ বছরের ঐতিহ্যবাহী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের কথা রয়েছে তার কর্মসূচিতে।

দুপুরে যশোর সার্কিট হাউজে নামাজ ও খাবারের বিরতির পর বিকেলে ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দিনশেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অগ্রবর্তী দল ইতোমধ্যে যশোরে পৌঁছে প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছে।

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা মনে করছেন, এই সফরের মাধ্যমে যশোরে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়বে এবং অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ