Search
Close this search box.

৫৩ বছরে পা দিলেন ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন টেন্ডুলকার

অহনা

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও রেকর্ড রাজপুত্র শচীন টেন্ডুলকার ৫৩ বছরে পা দিলেন। শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবার ও অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হন তিনি।

জন্মদিনের শুরুটা পরিবারের সাথেই কাটিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) স্ত্রী অঞ্জলি, মা এবং প্রিয় পোষা কুকুরের সাথে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু, এর চেয়ে বেশি আর কী চাই!”

প্রিয় ক্রিকেটারের জন্মদিন ঘিরে সকাল থেকেই মুম্বাইয়ের বাসার সামনে জড়ো হন শত শত ভক্ত।

 ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁদের সামনে এসে কেক কাটেন শচীন। দীর্ঘ সময় নিয়ে ভক্তদের সাথে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন তিনি। ক্রিকেটের প্রতি তাঁর নিবেদন ও বিনয় আরও একবার প্রকাশ পেল এই উদযাপনে।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া এই ক্রিকেটার ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন, যা এখনো বিশ্ব ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়:

রেকর্ড ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান ১৫,৯২১ এবং সেঞ্চুরি ৫১টি। ওয়ানডে ক্রিকেটে তাঁর আধিপত্য ছিল অবিসংবাদিত। বিশেষ করে ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরি করার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

 টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ