বৈঠকে কেবল পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র এখন থেকে শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে সমন্বিতভাবে কাজ করবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠচর্চা ও বইভিত্তিক সহশিক্ষা কার্যক্রম জোরদার করা হবে। শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে আধুনিক ও উদ্ভাবনী নতুন নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।







