Search
Close this search box.

শাহরুখের সঙ্গে কেন কাজ করেননি? রহস্য ফাঁস করলেন ডেভিড ধাওয়ান

অহনা

বলিউডের ‘কমেডি কিং’ খ্যাত নির্মাতা ডেভিড ধাওয়ান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো সুপারস্টারদের সঙ্গে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে শাহরুখ খানের সঙ্গে কোনো কাজ না থাকা নিয়ে ভক্তদের মনে দীর্ঘদিনের কৌতুহল ছিল। সম্প্রতি ছেলে বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি।

ডেভিড ধাওয়ান জানান, শাহরুখের সাথে কাজ করার পরিকল্পনা যে ছিল না, তা নয়। একটি নির্দিষ্ট সময়ে তাঁরা একসঙ্গে কাজ করার কথা গুরুত্ব সহকারে ভেবেছিলেন।

ডেভিড জানান, সেই সময় তিনি কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতেন; সবসময় তাঁর হাতে অন্তত দুটি সিনেমার শুটিং চলত।

শাহরুখ এবং তাঁর শিডিউলের অমিল আর প্রচণ্ড ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি। ডেভিড আরও জানান, কোনো নির্দিষ্ট অভিনেতার সাথে কাজ করার জন্য তাঁর জেদ ছিল না, বরং যাদের সাথে ব্যাটে-বলে মিলেছে, তাঁদের নিয়েই কাজ করে গেছেন।

বর্তমানে ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আলোচনার কেন্দ্রে থাকলেও, এর টিজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। টিজারে এআই দিয়ে তৈরি কিছু শিশুকে বরুণের সন্তানের ভূমিকায় দেখানো হয়েছিল, যা দর্শকদের একাংশ পছন্দ করেননি। এই সমালোচনার জবাবে ডেভিড বলেন:

“পুরো সিনেমায় কোনো এআই নেই। আমরা কেবল নতুন কিছু করার চেষ্টা থেকে টিজারে এটি ব্যবহার করেছি। এটি কেবল একটি টিজার, মূল সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা।”নির্মাতা আশা করছেন, সিনেমার গানগুলো মুক্তি পেলে দর্শকদের এই ভুল ধারণা ভেঙে যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ