-
মাউশি (সাধারণ শিক্ষা): ১০০ জন শিক্ষার্থী।
-
কারিগরি শিক্ষা অধিদপ্তর: ২৫ জন শিক্ষার্থী।
-
মাদরাসা শিক্ষা অধিদপ্তর: ২৫ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের বসার জন্য শিশু গ্যালারিতে ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারিতে ১০০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের কড়া নিরাপত্তা ও শৃঙ্খলা বিধিনিষেধ মেনে চলতে হবে:
জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে তালিকাভুক্ত করে কমপক্ষে ৭ কার্যদিবস আগে সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।
আবেদনে প্রতিষ্ঠানের ফোকাল পয়েন্ট কর্মকর্তার বিস্তারিত তথ্যসহ শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।সংসদ ভবনের প্রবেশপথে কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাগ, কোনো প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব ইউনিফর্ম এবং আইডি কার্ড দৃশ্যমান অবস্থায় রাখতে হবে।
সংসদের ভেতরে শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা যাবে না। দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
মাউশির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো সময় এই অনুমোদন বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখে। মূলত শিক্ষার্থীদের সংসদীয় চর্চা ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।






