-
খুজাইমা তানভীর
-
অজয় কুমার
-
অক্ষদীপ নাথ
-
হরপ্রীত সিং ভাটিয়া
-
আদিব উসমানী
এর আগে আমিরাতে শুধুমাত্র ফুটবল, রাগবি এবং জুডোর মতো খেলায় এ ধরনের সরাসরি নাগরিকত্ব দেওয়ার নজির ছিল।
নাগরিকত্ব পাওয়ার পরপরই এই ক্রিকেটাররা বর্তমানে ১৭ সদস্যের জাতীয় দলের অংশ হিসেবে নেপাল সফরে রয়েছেন। সেখানে তারা দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলছেন।
নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইতোমধ্যে খুজাইমা তানভীর, অক্ষদীপ নাথ, হরপ্রীত সিং এবং আদিব উসমানীর অভিষেক হয়েছে।
অজয় কুমার স্কোয়াডে থাকলেও অভিষেকের জন্য তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
নাগরিকত্ব পাওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত অজয় কুমার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন:
“সংযুক্ত আরব আমিরাতে পা রাখার দিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন সেই সুযোগ পাওয়ায় আমি দেশটির সরকার এবং সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ।”








