Search
Close this search box.

যুদ্ধবিরতি শেষ হলে ইরানে ব্যাপক বোমাবর্ষণের হুমকি ট্রাম্পের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলে দেশটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু হতে পারে। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই তিনি এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ যদি বুধবার শেষ হয়ে যায়, তাহলে প্রচুর বোমাবর্ষণ শুরু হয়ে যাবে।”

ইসলামাবাদের আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিশ্চিত নয়। “আমি জানি না তারা থাকবে কি না, তবে তাদের সেখানে থাকার কথা ছিল। এখন দেখা যাক তারা আসে কি না। না এলেও সমস্যা নেই,” মন্তব্য করেন ট্রাম্প।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার—ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। “এটা খুবই সহজ বিষয়,” যোগ করেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করছিল।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন কঠোর মন্তব্য চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ