Search
Close this search box.

এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের ফেসবুক বার্তা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি জানান, সকালে তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।

তিনি আরও লেখেন, শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ফলাফল যাই হোক না কেন, শিক্ষার্থীদের সহানুভূতি ও উৎসাহ দিয়ে মূল্যায়ন করা উচিত, কারণ তারাই ভবিষ্যৎ বাংলাদেশের মূল নির্মাতা।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ