Search
Close this search box.

গ্যাস সেবা সহজীকরণে সরকারের নতুন নির্দেশনা: প্রজ্ঞাপন জারি

অহনা

গ্রাহকসেবা আরও সহজ ও জনবান্ধব করতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি নতুন নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মোকাবিলা এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাস সরঞ্জামাদি পরিবর্তন বা পুনর্বিন্যাসের ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনা হয়েছে:

অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত থাকলে, সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের জন্য আর গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না

 তবে এই কাজ অবশ্যই সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো নিবন্ধিত ঠিকাদার দ্বারা সম্পন্ন করতে হবে।

শিল্প মালিকদের সুবিধার্থে লোড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে:

একই আঙিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন এক শিল্প ইউনিটের অব্যবহৃত লোড অন্য ইউনিটে স্থানান্তর করা যাবে। এক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিতে হবে।

 ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে থাকা লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে শিল্প শ্রেণির লোড কোনোভাবেই ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে রূপান্তর করা যাবে না

মিটার স্থাপনের পরবর্তী গুণগত মান নিশ্চিত করতে কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে মন্ত্রণালয়:

নতুন মিটার স্থাপনের পর অনধিক ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে এর গুণগত মান যাচাই করতে হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ