Search
Close this search box.

খাল খননেই পানি সংকটের সমাধান: বগুড়ায় প্রধানমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের পানি সংকট সমাধানে খাল পুনঃখননকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে পানির সংকট অনেকটাই দূর হবে।

সোমবার বিকেলে বগুড়ার বাগবাড়ী এলাকায় চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করা যাবে এবং শুকনো মৌসুমে সেই পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।

তিনি বলেন, অতীতে খাল ও নদী ভরাট হয়ে যাওয়ার ফলে একদিকে মানুষ পানির সংকটে ভুগছে, অন্যদিকে বর্ষায় অতিরিক্ত পানি ধারণের সুযোগও কমে গেছে। তাই খাল পুনঃখনন এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী স্থানীয় জনগণকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খালের দুই পাশে বৃক্ষরোপণ, মাছ চাষ এবং সবজি চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এতে বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

নিজ এলাকার মানুষের প্রতি আবেগ প্রকাশ করে তিনি বলেন, এই প্রকল্পগুলো সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাগবাড়ীতে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন এবং উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের সময় বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ