রাষ্ট্রদূত আরও জানান, রাশিয়ার সঙ্গে ইরানের যেসব দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, সেগুলো যুদ্ধ শুরুর আগেই স্বাক্ষরিত হয়েছে এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নতুন একটি আইনি কাঠামোর আওতায় এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালিত হচ্ছে এবং ইরান এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করছে। তবে জাহাজ চলাচলে কোনো ফি আরোপ করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু প্রকল্পে সামান্য বিলম্ব হলেও তা বন্ধ হয়নি। এর মধ্যে রাশত–আস্তারা রেলপথ ও পারমাণবিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে।







