ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যোগ্য, ত্যাগী ও রাজপথের সক্রিয় নারী নেত্রীদের মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করতেই এই ম্যারাথন সাক্ষাৎকার প্রক্রিয়া চলে গভীর রাত পর্যন্ত।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই কর্মব্যস্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন:
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একই সময় দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে বিএনপি। ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রাবাসে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।





