মাঠে প্রায়ই দেখা যায়, খেলোয়াড়রা প্রতিপক্ষ বা সতীর্থের সাথে কথা বলার সময় হাত বা জার্সি দিয়ে মুখ আড়াল করেন। সাধারণত কোনো গোপন কৌশল বা আক্রমণাত্মক গালি লুকাতেই এমনটা করা হয়।
এখন থেকে মাঠে মুখ ঢেকে কথা বললে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন।খেলার স্বচ্ছতা নিশ্চিত করা এবং মাইক্রোফোন বা ক্যামেরায় ধরা না পড়া অশালীন ভাষা ও ‘স্লেজিং’ বন্ধ করা।
রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্ষোভে বা অভিমানে কোনো খেলোয়াড় যদি মাঠ ছেড়ে বেরিয়ে যান, তবে তাকেও সরাসরি লাল কার্ড প্রদান করা হবে। আইএফএবি জানিয়েছে, রেফারির কর্তৃত্বকে আরও শক্তিশালী করতে এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়ম কার্যকর ভূমিকা রাখবে।
ফিফা নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মগুলো বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে (Trial) প্রয়োগ করা হচ্ছে। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে এই নিয়মগুলো পুরোপুরি কার্যকর থাকবে।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশ নেওয়ার আগে খেলোয়াড়দের নিজেদের মেজাজ ও আচরণের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।








