Search
Close this search box.

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে বিলটি পাস করা হয়।

নতুন এ আইনটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে পুঁজিবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিলটি পাসের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এটি স্থগিত করার দাবি জানান। তবে কণ্ঠভোটে তার প্রস্তাব নাকচ হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিলটি পাস হয়।

বিশ্লেষকদের মতে, এই সংশোধন আইন কার্যকর হলে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ