এর আগে গত বছরের ৯ মে রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন সময়ে কয়েকটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে কিছু জামিন আপিল বিভাগে স্থগিত হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ ওই দুটি মামলাতেই হাইকোর্ট তাকে জামিন প্রদান করায় আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি তৈরি হলো।







