Search
Close this search box.

ধর্ষণের হুমকি ও কটূক্তির শিকার রূপাঞ্জনা: দল বদলের পর অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

অহনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই এবার গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে ক্রমাগত কটূক্তি এবং এমনকি ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শেষ হওয়ার পর এবং আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে এমন অভিযোগ রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে লাইভে এসে রূপাঞ্জনা মিত্র তাঁর ওপর হওয়া মানসিক হেনস্তার বর্ণনা দেন। তিনি জানান, দল পরিবর্তনের পর সমালোচনা হওয়া স্বাভাবিক, কিন্তু এবার পরিস্থিতি সব সীমা ছাড়িয়ে গেছে।

সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার পর অভিনেত্রী জানান, বিষয়টি তিনি আর হালকাভাবে নিচ্ছেন না।রূপাঞ্জনা বলেন, “দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি। সবকিছুর আগে আমি একজন নারী। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব, তা বুঝতে পারছি না।”

সরাসরি বিজেপি সমর্থকদের দিকে ইঙ্গিত করে রূপাঞ্জনা বলেন, “নারী সুরক্ষার কথা বলা হয়, অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এই ভাষা ও আচরণেই বোঝা যায় ক্ষমতায় এলে কী হতে পারে।”

রূপাঞ্জনা স্পষ্ট জানিয়েছেন যে, যারা তাকে এই ধরনের হুমকি দিয়েছেন, তাঁদের শনাক্ত করে দ্রুতই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

নির্বাচন চলাকালীন বিনোদন জগতের তারকাদের দল বদল এবং তার প্রেক্ষিতে এই ধরণের কুরুচিকর আক্রমণ নতুন বিতর্কের জন্ম দিয়েছে:

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ