২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম চলবে আগামী ২৬ মে, ২০২৬ পর্যন্ত।শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দেওয়া এবং আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে গড়ে তোলা।
এই বিশাল কর্মযজ্ঞটি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হচ্ছে:
-
উদ্যোক্তা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
-
সহযোগিতা: বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’ (Code.org)।
-
কারিগরি সহায়তা: এসপায়ার টু ইনোভেট (এটুআই)।
মাউশির নির্দেশনা অনুযায়ী, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবে। কার্যক্রমটি সফল করতে শিক্ষক ও কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে:
শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ এবং আইসিটি শিক্ষকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও গাইডলাইন প্রদান করবেন।শিক্ষার্থীরা ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই কার্যক্রমে অংশ নিতে পারবে।
সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সমন্বয় ও অনলাইন মিটিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনটি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।







