Search
Close this search box.

জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার শরীফ বলী, যিনি ‘বাঘা শরীফ’ নামে পরিচিত। শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত ১১৭তম আসরের ফাইনালে তিনি আগের বারের রানার আপ রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতে নেন।

এ নিয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত ১১৫তম আসর এবং ২০২৫ সালের ১১৬তম আসরেও চ্যাম্পিয়ন ছিলেন বাঘা শরীফ। ফলে এবার তিনি হ্যাটট্রিক শিরোপা অর্জন করলেন, যা বলী খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ফাইনাল ম্যাচে বিকেল সোয়া ৫টার দিকে দুই প্রতিযোগীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। প্রায় ২৫ মিনিটের টানটান লড়াইয়ের পর রাশেদ বলীকে পরাজিত করেন বাঘা শরীফ। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো লালদীঘি মাঠ তখন উত্তেজনায় ভরে ওঠে।

খেলা শেষে আয়োজক কমিটি বাঘা শরীফকে চ্যাম্পিয়ন এবং রাশেদ বলীকে রানার আপ ঘোষণা করে। রাশেদ এবারও রানার আপ হওয়ায় ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে থাকলেও শিরোপা জিততে পারেননি।

চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত এই ঐতিহ্যবাহী বলী খেলাকে ঘিরে সকাল থেকেই হাজারো দর্শকের ভিড় জমে। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী ও দর্শকরা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, শত বছরের বেশি পুরনো এই ঐতিহ্যবাহী খেলা স্থানীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর বৈশাখের শেষে এই আয়োজন ঘিরে চট্টগ্রাম হয়ে ওঠে উৎসবমুখর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ