এই সিনেমার পেছনে দীর্ঘ শ্রম ও স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি তাঁর প্রয়াত বাবা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে স্মরণ করেন। বাবার কথা মনে পড়তেই রিতেশ ডুকরে কেঁদে ওঠেন, যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা জেনেলিয়াও নিজেকে সামলাতে পারেননি।
রিতেশ জানান, ‘রাজা শিবাজি’ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী কাজ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যের দায়িত্বও তিনি নিজে পালন করেছেন।
সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হলো বলিউড ভাইজান সালমান খান। তিনি এই সিনেমায় শিবাজি মহারাজের অত্যন্ত বিশ্বস্ত যোদ্ধা ‘জীবা মহালা’-র চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
মুম্বাইয়ে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে রিতেশ-জেনেলিয়াকে সমর্থন জানাতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা:
সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর এবং ভাগ্যশ্রী। মারাঠি ও হিন্দি—দুই ভাষাতে নির্মিত এই সিনেমাটি আগামী ১ মে, ২০২৬ (মহারাষ্ট্র দিবস) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।








