তিনি বলেন, “আমি রণবীরকে ঠিক যেভাবে কল্পনা করেছিলাম, পর্দায় তাকে তেমনই দেখাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো অভিনেতাকে নিয়ে ঝুঁকি নেওয়া কঠিন, কারণ এখানে সবাই ছকে বাঁধা অভিনয় দেখতে চায়। কিন্তু রণবীর সেই ছক ভাঙার সাহস দেখিয়েছেন এবং তিনি অসাধারণ কাজ করেছেন।
গত ২ এপ্রিল মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে রণবীরের ‘রাম’ লুক প্রকাশ করা হয়। টিজারে তাঁকে একই সাথে শান্ত ও যোদ্ধা রূপে দেখা গেছে। তবে এর ভিএফএক্স (VFX) এবং অসুরদের চিত্রায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
অনেকে টিজারের দৃশ্যায়নের সঙ্গে ‘গেম অফ থ্রোনস’ বা ‘লর্ড অফ দ্য রিংস’-এর মিল খুঁজে পেয়েছেন।প্রায় ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবিতে এমন আন্তর্জাতিক মানের কারিগরি প্রয়োগ থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
রণবীর কাপুর নিজেই স্বীকার করেছেন যে, শুরুতে এই চরিত্রটি করতে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। এত বড় এবং পরম শ্রদ্ধেয় একটি চরিত্রের প্রতি তিনি সুবিচার করতে পারবেন কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় ছিল। তবে কন্যা রাহার জন্মের পর তাঁর চিন্তাধারায় পরিবর্তন আসে এবং তিনি এই চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ হন।








