তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, “ফুটবলে ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়।”এক পর্যায়ে তিনি মজার ছলে এক সাংবাদিককে জিজ্ঞেস করেন, তাঁর নিজের (সাংবাদিকের) চাকরি টিকে থাকবে কি না। সাংবাদিকও রসিকতা করে উত্তর দেন যে তিনি নিরাপদ, কারণ তাঁকে কেউ নিতে চায় না—এতে পুরো সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে।
রিয়াল মাদ্রিদ বর্তমানে কোচিং পজিশন নিয়ে বেশ চাপে রয়েছে। সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ক্লাবটি নতুন ও অভিজ্ঞ কোচের খোঁজে আছে।
অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা আলভারো আরবেলোয়া দীর্ঘমেয়াদে দলের জন্য উপযুক্ত নন বলে মনে করছে ম্যানেজমেন্ট।২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ থাকাকালীন মরিনিও দলকে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন। তাঁর অধীনে দল টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলেছিল।
বিখ্যাত দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মরিনিও নিজেও রিয়ালে ফেরার বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং ক্লাবটির প্রতি তাঁর টান এখনো প্রবল। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডসহ আরও কয়েকটি বড় দল মরিনিওর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।








