নতুন এই সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ। ব্যাটিং বিভাগে থাকছেন অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বোলিং আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীসহ একাধিক অভিজ্ঞ পেসার।
এই সিরিজে পাকিস্তান দলের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিং কোচ হিসেবে আছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গুল।
পাকিস্তান দল আগামী ২৭ এপ্রিল করাচিতে ক্যাম্প শুরু করবে। প্রস্তুতি শেষ করে ২ মে বাংলাদেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলের। ৩ মে ঢাকায় পৌঁছাবে সফরকারীরা।
তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ৩ মে অনুষ্ঠিত হওয়ায়, ওই ম্যাচে থাকা ক্রিকেটাররা পরে দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্লেষকদের মতে, তরুণদের সুযোগ দিয়ে পাকিস্তান দল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বাংলাদেশ সফরে পরীক্ষামূলক শক্তি নিয়েও নামছে।








