তবে ছোট আকার হলেও হুয়ালাই নদী একটি পূর্ণাঙ্গ নদীর সব বৈশিষ্ট্য বহন করে। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীটি গত প্রায় ১০ হাজার বছর ধরে একই গতিপথে প্রবাহিত হচ্ছে। এটি ভূগর্ভস্থ ঝরনা থেকে উৎপন্ন হয়ে সারা বছর ধরে স্বচ্ছ পানির প্রবাহ বজায় রাখে।
স্থানীয়ভাবে এটি ‘বুক ব্রিজ রিভার’ নামেও পরিচিত। এর পেছনে একটি লোককথাও প্রচলিত আছে—একবার এক শিশু বই ফেলে দিলে সেই বই নদীর ওপর ভাসমান সেতুর মতো কাজ করেছিল। সেই থেকেই এই নামের প্রচলন।
হুয়ালাই নদীর পানি অত্যন্ত স্বচ্ছ এবং স্থানীয় কৃষি ও প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। এটি হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভ হয়ে দালাই নুর লেকে গিয়ে মিশেছে।
প্রকৃতির এমন অদ্ভুত সৃষ্টি গবেষক ও পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে, যা প্রমাণ করে—প্রকৃতির বিস্ময়ের কোনো শেষ নেই।







