বিটিআরসি জানিয়েছে, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস ব্যান্ডউইডথের ভিত্তিতে আনুপাতিক সমন্বয় করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে সেবাদাতাদের নির্দিষ্ট শর্তও মানতে হবে।
নতুন তালিকায়—
- ৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা
- ১০০ এমবিপিএস: সর্বোচ্চ ১০০০ টাকা
- ২৫০ এমবিপিএস: সর্বোচ্চ ৩০০০ টাকা
এছাড়া প্রতিটি সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসি বলছে, এই নতুন কাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত হবে।







