Search
Close this search box.

চাঁদে বিরল খনিজ আবিষ্কার, নতুন সম্ভাবনার দিগন্ত খুলল চীনা গবেষণায়

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই বিরল খনিজটি ভবিষ্যতের এলইডি (LED) প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

চায়না জিওলজিক্যাল সার্ভে জানায়, চীন থেকে উদ্ধার হওয়া একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে এই খনিজটি শনাক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে “সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট”। মহাকাশ ভূতত্ত্বের গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, খনিজটির দানার আকার ১০ মাইক্রোমিটারেরও কম এবং এতে বিশেষ ধরনের প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের চরম তাপমাত্রা ও চাপের কারণে এটি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই খনিজ ব্যবহার করে ভবিষ্যতে আরও সাশ্রয়ী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি তৈরি করা সম্ভব হতে পারে। পাশাপাশি ইলেকট্রনিকস শিল্পে ব্যবহৃত উপকরণের কার্যকারিতা বাড়াতেও এটি সহায়ক হতে পারে।

কমিশন অন নিউ মিনারেলস অ্যান্ড মিনারেল নেমস জানিয়েছে, খনিজটির ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্য এটিকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করতে পারে।

গবেষকরা আরও বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে চাঁদের গঠন প্রক্রিয়া এবং পৃথিবী–চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ