চুক্তিতে মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা জানান, ব্যাংকিং সেবা ও জনসেবামূলক কার্যক্রম একীভূত করার মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সেবা সম্প্রসারণ নগদ লেনদেন নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিল পরিশোধকে আরও জনপ্রিয় করে তুলবে।







