Search
Close this search box.

ছাত্র রাজনীতির নামে অস্থিরতা বন্ধের আহ্বান ইসলামী আন্দোলনের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে কোনোভাবেই পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি হওয়া উচিত শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে; কিন্তু বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আলোচনায় আসে।

শনিবার (২৫ এপ্রিল) দলের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তনের আশা করা হলেও সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের ঘটনাগুলো উদ্বেগ সৃষ্টি করেছে। তার মতে, দলীয় আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং ছাত্র সংগঠনগুলোকে গঠনমূলক ও শিক্ষাবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চর্চার দিকে মনোযোগ দিতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মন্তব্য করেন, ছাত্র রাজনীতি হওয়া উচিত পড়াশোনা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের সহায়ক; কিন্তু বাস্তবে এটি অনেক ক্ষেত্রে দলীয় লেজুড়বৃত্তিতে পরিণত হয়েছে। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত নেতারা শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং রাজনৈতিক সহনশীলতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ